ঢাকাSaturday , 3 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেলদুয়ার-ভূঞাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গোপালপুর

Mahamudul Hasan Babu
October 3, 2026 2:22 pm
Link Copied!

রাহাত শরীফ টাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ কর্তৃক আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ দারুণ সূচনা করেছে গোপালপুর উপজেলা। উদ্বোধনী দিনের খেলায় দেলদুয়ার ও ভূঞাপুর থানার দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে গোপালপুর উপজেলা দল।

শনিবার (৩ অক্টোবর) টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে ১২টি উপজেলা নিয়ে শুরু হওয়া এ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা।

কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আস্থা আরও সুদৃঢ় করার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী দিনের খেলায় গোপালপুর উপজেলা দল দেলদুয়ার ও ভূঞাপুর থানার দলকে পরাজিত করে সাফল্যের সঙ্গে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। এ জয়ে গোপালপুরের খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, টাঙ্গাইল এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

এ ছাড়া জেলা ক্রীড়া অঙ্গনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়নশিপে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা অংশগ্রহণ করছে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে এবং তরুণদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ তৈরি হবে।