ঢাকাSunday , 4 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে তাফসিরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

Mahamudul Hasan Babu
October 4, 2026 1:32 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের ‘ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’ এর উদ্যোগে এবং রাখালদেবী তরুণ সমাজের সহযোগিতায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে| শনিবার (৩ অক্টোবর) বাদ আছর থেকে বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিস্তীর্ণ মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও মিডিয়া ব্যক্তিত্ব এবং লন্ডনের দি লন্ডন ইস্ট জামে মসজিদের সাবেক খতিব আল্লামা তারেক মনোয়ার| মাদ্রাসার সদস্য আলহাজ্ব মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং হাফেজ মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পঞ্চগড় জেলার প্রচার সম্পাদক মাওলানা এম.আবু সাঈদ বয়ান পেশ করেন| বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ঈমান, আমল, তাকওয়া, ˆনতিকতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন| এর আগে মাহফিলের মঞ্চে মাদ্রাসার নূরানী বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী যথাক্রমে মোছাঃ সাদিয়া জাহান (১১)ও মোছাঃ রিফা আক্তার (১২) ইংরেজি ভাষায় বক্তব্য প্রদান করে দর্শক-শ্রোতাদেরকে তাক লাগিয়ে দিয়েছেন| মাহফিল অনুষ্ঠানে মাদ্রাসাটিকে একটি আধুনিক মাদ্রাসা হিসেবে রুপান্তরের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও আলোয়াখোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তেিৈহদুল ইসলাম ও মুহতামিম হাফেজ মোঃ শাহাজাহান আলী| বক্তারা বলেন, স্থানীয় মানুষের সহযোগিতা ছাড়াও প্রতিষ্ঠানটি পরিচালনায় বড় ধরণের অবদান রাখছেন, এই এলাকারই কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মাজেদুল ইসলাম (সুমন) ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোঃ শহীদুল ইসলাম (সুগম)| বক্তারা বলেন, এ মাদরাসায় দ্বীনি শিক্ষা সহ সাধারণ সকল বিষয়ের দক্ষ শিক্ষক দ্বারা পাঠ দান করা হয়| মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল কোরআন হিফজ সম্পন্নকারী আট জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্র্রদান| আয়োজকরা বলেন, পবিত্র কোরআন মুখস্ত করে হাফেজ হওয়া একজন শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গৌরবের বিষয়| এসব শিক্ষার্থী ভবিষ্যতে সমাজে দ্বীনি শিক্ষা ও ˆনতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে| পরে দেশ,জাতি,মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মাদ্রাসায় সহযোগিতায় অংশগ্রহণকারী এবং সকল মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়|