ঢাকাSunday , 4 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুর দুই ইউনিয়নের যুবসমাজের বিশাল প্রতিবাদ ও মিছিল: মাদক ব্যবসারদের আল্টিমেটাম

Mahamudul Hasan Babu
October 4, 2026 3:26 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ও চরগোয়ালিনী ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৪অক্টোবর) সকালে ডিগ্রীরচর সকাল বাজারে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​সমাবেশ থেকে ডিগ্রীরচরের মাদক ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

বক্তারা বলেন,আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাদক ব্যবসা থেকে পুরোপুরি সরে না দাঁড়ালে যুবসমাজ নিজ উদ্যোগে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবে।

​অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল মোল্লা এবং ছাত্রদল চরপুটিমারী ইউনিয়ন দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক নূরনবী ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন,যুবসমাজ ধ্বংসের মূলে রয়েছে মাদক। এই এলাকাকে কোনো ভাবেই মাদকের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। তরুণ সমাজকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ীদের প্রতিহত করা ছাড়া কোনো বিকল্প নেই। দল-মত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষকে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তাঁরা।

​‘মাদকমুক্ত সমাজ গঠন ও মাদকদ্রব্য নির্মূল’ শীর্ষক এই কর্মসূচিতে দুই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।