ঢাকাMonday , 5 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লামায় র‍্যালি ও আলোচনা সভা

Mahamudul Hasan Babu
October 5, 2026 6:02 am
Link Copied!

লামা (বান্দরবান) প্রতিনিধি: “শিক্ষকের পাশে থাকুন’ পেশা সুরক্ষায়,মর্যাদা বৃদ্বিতে,এবং ভবিষৎ রুপায়নে ৬০ বছর”—এই প্রত্যয়কে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানের লামায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মঈন উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, লামা ইসলামিয়া ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আবু তৈয়ব, লামা সরকারি মাতামুহুরী ডিগ্রি কলেজের অধ্যাপক শামসুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা আমির কাজী মোঃ ইব্রাহীম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লামা উপজেলা আহ্বায়ক মোঃ নাজমুল হাসান, লামা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ইমতিয়াজ হোসেন, লামারমুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দু শুক্কুর এবং টিটিএন্ডডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা চৌধুরী লাবু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুনারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের যথাযথ মর্যাদা, প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের দক্ষতা ও দায়িত্বশীলতার ওপর একটি প্রজন্মের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভরশীল। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে লামা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সুধী সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ র‍্যালি ও আলোচনা সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।