আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান এর সাথে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| আজ রবিবার বিকেলে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়|
অনুষ্ঠানের শুরুতই প্রধান অতিথি গাংনী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান এর সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় ও পরবর্তীতে শিক্ষক পরিবারের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়|
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি গাংনীতে যোগদান করেই এখানকার মানুষের সাথে মতবিনিময় করে গাংনীর সমস্যা সম্ভাবনা নিয়ে জানতে চেষ্টা করেছি| তিনি আরও বলেন, আমি ৩ টা জিনিষকে আমার কাজের অগ্রাধিকার দিতে চাই| তন্মধ্যে শিক্ষা বিষয়ে আমার াজ করার সুযোগ রয়েছে| শক্ষকরা জাতি গড়ার কারিগর| শিশুর মেধা বিকাশে অভিভাবকদের চেয়েও শিক্ষকদের ভূমিকা অন¯^ীকার্য| তাই আমি শিক্ষককদের প্রতি সন্মান জানাতে চাই| পাঠ্য সূচী ছাড়াও শিক্ষার্থীদের মেধা বিকাশে কো- কারিকুলাম এক্টিাভটিজ বেশী গুরুত্ব দিতে হবে| মোবাইল আসক্তি সময়ের দাবি| তাই এটা এখন শিশুসহ সকলের অধিকার হয়ে গেছে| তিনি আরও বলেন , শিক্ষার মানোন্নয়নে প্রতি সপ্তাহে তিনি কোন না কোন স্কুল পরিদর্শন করবে | তিনি শিক্ষকদের সহযোগিতা কামনা করেন| গাংনীর শিক্ষার উন্নয়নে শিক্ষকদের প্রত্যাশার কথা জানার চেষ্টা করেছেন|
মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি ও বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বকুল, প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সভাপতি ও শহীদ হারেজউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বকুল, প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সেক্রেটারী ও হিজলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম আহমেদ, শিক্ষক প্রতিনিধি সাইদুল ইসলাম, হায়দার আলী, আমিরুল ইসলাম, আজমাইন হোসেনসহ প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন|
শিক্ষকগণ শিক্ষা ও মাদক নিয়ন্ত্রণ তথা গাংনীর শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নানা সমস্যা ও সম্ভাবনা এবং প্রাপ্তি ও প্রত্যাশার কথা উপস্থাপন করেন| নবাগত উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং গাংরীর উন্নয়নে তিনি গাংনীর মানুষ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন| তিনি গাংনীর উন্নয়নে শিক্ষকদের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন|
মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধিবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানকে অভিনন্দন জানান| এবং সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন|
