ঢাকাMonday , 5 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন

Mahamudul Hasan Babu
October 5, 2026 11:20 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় শ্রীপুরের সোনালী ব্যাংক পিএলসি শাখার এটিএম বুথের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে
৫ অক্টোবর সোমবার দুপুরে সোনালী ব্যাংক পিএলসি শ্রীপুর শাখার নিচে এ এটিএম বুথের উদ্বোধন ঘোষণা করা হয়।
শ্রীপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার রমেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক ঝিনাইদহ- মাগুরা জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার, মোঃ আমিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক ঝিনেদা -মাগুরা জোনের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারত, মোঃ তৌহিদুর রহমান,
সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃকামরুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার মোঃরশিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক পিএলসি, শ্রীপুর শাখা,বিপ্লব কুমার কুন্ডু, সিনিয়র অফিসার(ক্যাশ)সোনালী ব্যাংক পিএলসি, শ্রীপুর শাখা মোঃহাসমত আলীসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও গ্রাহক বৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সোনালী ব্যাংক পিএলসি গ্রাহক সেবা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা এটিএম বুথ চালু করলাম। আশা করি আমরা অন্যান্য যে কোন ব্যাংকের তুলনায় সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে পারবো। বিশেষ করে নিরিবিচ্ছিন্ন বিদ্যুত ব্যবস্থা থাকবে যাতে গ্রাহকরা যে কোন সময় তাদের সেবাটা গ্রহন করতে পারেন।