জানা গেছে,শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাঁচগাছি ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী জোবেদা বেগম (৭৫) থানায় দেওয়া লিখিত অভিযোগে বলেন, নাছিরাবাদ কাজীপাড়া জামে মসজিদের নামে তাঁর মালিকানাধীন পাঁচ শতক জমি দান করার সিদ্ধান্তের কথা পরিবারের সদস্যদের জানান। বিষয়টি জানার পর তাঁর দুই ছেলে ও দুই নাতি এতে ক্ষুব্ধ হন। পরে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযুক্তরা হলেন,জোবেদা বেগমের বড় ছেলে জয়নাল আবেদীন (৫৫), মেজো ছেলে আব্দুল জলিল ওরফে ঠান্ডা (৪০), জলিলের ছেলে সুজন মিয়া এবং জয়নালের ছেলে আলামিন মিয়া।
জোবেদা বেগমের অভিযোগ, মসজিদের নামে জমি দানের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই অভিযুক্তরা তাঁকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় তাঁকে মারধর করা হয়। পরে তিনি চিকিৎসা নিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।
পাঁচগাছি ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজার রহমান বলেন, জমি দান ও পারিবারিক বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। মারধরের ঘটনার পর ওই বৃদ্ধা চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জয়নাল আবেদীন বলেন, শিউলি, চামেলি, রেখা ও ছমেলা এই চার বোনই মারপিট করেছে। পরে আমাদের ওপর দোষ চাপানো হচ্ছে।
এ বিষয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন , আভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
—
