মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ এবং শিক্ষকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার ভেন্ডাবাড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ভেন্ডাবাড়ী মহিলা কলেজ মাঠে সম্মিলিত শিক্ষক পরিষদ, ভেন্ডাবাড়ী শাখা, রংপুরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। পীরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ নুরুন্নবী মিয়া রাজু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন, সাংবাদিক বখতিয়ার রহমান, ভেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল আলম শাহিন, সাধারণ সম্পাদক সত্য রঞ্জন রায়, এনামুল হক বাদল, মোকছেদুর রহমান, আসাদুল্লাহীল গালিব, শিক্ষিকা হীরা বেগম ও প্রভাষক রুকুজ্জামান তালুকদারসহ অন্যরা।
কর্মসূচিতে ভেন্ডাবাড়ী এলাকার ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা অংশ নেন।
