নাটোর প্রতিনিধি: ‘স্কাউটিং করি, স্বদেশ গড়ি’ প্রতিপাদ্যে নাটোরের নলডাঙ্গায় দ্বিতীয় উপজেলা স্কাউটস সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস, নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নলডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও জেলা বিএনপির সদস্য এম এ হাফিজ, নলডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু জাফর মাস্টার, ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিক মাস্টার এবং ছাত্রদল নেতা সাজেদুল ইসলাম ডন।
সমাবেশে স্কাউটদের শৃঙ্খলা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
