ঢাকাTuesday , 6 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

Mahamudul Hasan Babu
October 6, 2026 11:32 am
Link Copied!

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:  মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
​সোমবার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত মাগুরা সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাশিনাথপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ শাহীন আলম (৪৬), তাঁর স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং সদর উপজেলার নন্দলালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে খালিদ হাসান (৩১)।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাশিনাথপুরে শাহীন আলমের বসতঘরের শয়নকক্ষে অভিযান পরিচালনা করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
​পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, তাঁরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
​পুলিশ জানায়, গ্রেপ্তার মোঃ শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ পূর্বে মোট ছয়টি এবং তাঁর স্ত্রী সাথী খাতুনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।
​মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।