মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বিনামূল্যে চর্মরোগ ও কুষ্ঠরোগ শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে|
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বলরামপুর ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়া এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়| আটোয়ারী উপজেলা ¯^াস্থ্য বিভাগের আয়োজনে এবং রঅপঃ-ঊহফখবঢ় প্রকল্প ও দি লেপ্রসি মিশন বাংলাদেশের সহযোগিতায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়| মেডিকেল ক্যাম্পে নেতৃত্ব দেন উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর| ক্যাম্পে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমিদুর রহমান ও দি লেপ্রসি মিশন বাংলাদেশএর ফিল্ড মেডিকেল অফিসার ডা. সুয়েল মাটি | এসময় আরো উপস্থিত ছিলেন, প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার আনোয়ার হোসেন, রিজার্জ সুপারভাইজার মোঃ তোজাম্মেল হক, ব্র্যাকের প্রোগ্রাম অফিসার তপন কুমার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ|
ক্যাম্পে স্থানীয় জনগণের বিনামূল্যে চর্ম ও কুষ্ঠরোগ পরীক্ষা, রোগ শনাক্তকরণ, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়| বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে কুষ্ঠরোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করে চিকিৎসার আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়|
আয়োজকরা বলেন, কুষ্ঠরোগ নিয়ে ভয় বা লজ্জা পাওয়ার কিছু নেই| সময়মতো রোগ শনাক্ত করে নিয়মিত চিকিৎসা নিলে কুষ্ঠরোগ সম্পুর্ণ নিরাময় সম্ভব| আয়োজকরা জানান, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে ¯^াস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চর্ম ও কুষ্ঠরোগ দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনাই এ ধরণের ক্যাম্প আয়োজনের মূল লক্ষ্য| এ ধরণের কার্যক্রমের মাধ্যমে রোগীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং কুষ্ঠরোগ নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন|
