ঢাকাTuesday , 6 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলার নতুন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বিপিএম

Mahamudul Hasan Babu
October 6, 2026 2:02 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আলী হায়দার চৌধুরী, বিপিএম মেহেরপুরে এসে পৌঁছেছেন।
সোমবার সন্ধ্যার আগে তিনি মেহেরপুর সার্কিট হাউসে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে অতিরিক্ত পুলিশ সুপার নবাগত পুলিশ সুপারের সঙ্গে মেহেরপুরে কর্মরত পুলিশ কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, সহকারী পুলিশ সুপার নাভিদ, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, গাংনী থানার অফিসার ইনচার্জ মহাদ্দিদ মুর্শেদ চৌধুরী, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস, ডিআইও-১ ফিরোজুর রহমান, টি আই আব্দুল হান্নান, আর আই মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে অন্যত্র বদলি করা হলে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে পুলিশ অধিদপ্তর ঢাকার এআইজি আলী হায়দার চৌধুরী, বিপিএমকে মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নবাগত পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।