মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি, শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মাগুরা কার্যালয় নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা। এ উপলক্ষে ৭ অক্টোবর বুধবার বেলা১১ টায় শিশু একাডেমী কার্যালয় শিশুদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাগুরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহন করে । বৃহস্পতিবার সকাল ১০ টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানা গেছে ।
