মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে উপজেলার চারটি ইউনিয়নে এখন পর্যন্ত বিভিন্ন দল থেকে প্রায় ২০ জন প্রার্থী তাদের নিজ নিজ এলাকায় নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছে। তবে,রায়েন্দা সদর ইউনিয়নে বেল্লাল হোসেন মিলন সহ চার জন প্রার্থীর নাম বেশি শোনা যাচ্ছে। তারা হলেন মোঃ জামাল নূর হাওলাদার,মোঃ ফরিদ হোসেন মানিক,আব্দুস সবুর আকন। শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং শরণখোলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ বেল্লাল হোসেন মিলন এখন পর্যন্ত জন সমর্থনে এগিয়ে আছে।
৩ নং রায়েন্দা সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড ঘুরে দেখা গেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলনের জন সমর্থনই বেশি।
৯ টি ওয়ার্ডের বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুখে মুখে বেল্লাল হোসেন মিলনের নাম বেশি শোনা যাচ্ছে।
এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি সহ বিভিন্ন দলের প্রায় শতাধিক নেতাকর্মী ও সাধারণ খেটে খাওয়া, দিনমজুর এবং বিভিন্ন শ্রেনী পেশা ও সচেতন মহলের বেশিরভাগ জনগণই মোঃ বেল্লাল হোসেন মিলন কে আগামী নির্বাচনে ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।।
রায়েন্দা সদর ইউনিয়নের বিভিন্ন ছোট বড় হাট বাজার,গ্রাম গঞ্জের চায়ের দোকান সহ সকল স্থানে বেল্লাল হোসেন মিলনের
আলোচনাই বেশি শোনা যাচ্ছে। শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং শরণখোলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ বেল্লাল হোসেন মিলন কে তার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে সদর ইউনিয়নের বিভিন্ন যায়গায় নির্বাচনী গণসংযোগ করতে দেখা যাচ্ছে।
বেল্লাল হোসেন মিলন তার নির্বাচনী বক্তব্য এবং ইশতেহারে বলেন আমি যদি ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারি এবং সকল স্তরের জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যানের আসনে বসার সুযোগ করে দেয় তাহলে রায়েন্দা ইউনিয়ন কে একটি আধুনিক পরিচ্ছন্ন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এছাড়াও রায়েন্দা ইউনিয়নের প্রধান প্রধান বাজার গুলোতে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা ও পয়োনিষ্কাশন নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা সহ রায়েন্দা সদর ইউনিয়নের এরিয়া অনুযায়ী রায়েন্দাকে একটি সুন্দর পৌরসভা করার চেষ্টা অব্যাহত থাকবে।
শুধু রায়েন্দা সদর ইউনিয়ন নয়, শরণখোলা উপজেলার চারটি ইউনিয়ন থেকে আমি বেল্লাল হোসেন মিলন উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে সকল স্তরের জনগণকে কথা দিলাম, শরণখোলা উপজেলা থেকে সকল প্রকার মাদকের গডফাদার, মাদক কারবারি, মাদক সেবনকারী, জুয়া,চাঁদাবাজি,এবং সন্রাস নির্মূল করতে বৃদ্ধ পরিকর থাকবো।
উল্লেখ্যঃ-মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কে বাস্তবায়ন করতে বাংলাদেশের সুযোগ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে নিরলস ভাবে গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে থেকে সারাজীবন কাজ করে যাবো ইনশাআল্লাহ।
