আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে অসচ্ছল সাংস্কৃতিক ব্যক্তিদের ভাতা প্রদান সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় অসচ্ছল সাংস্কৃতিক ব্যক্তিদের ভাতা প্রদানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মইনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল ইসলাম রিপন এবং জেলা জাসাসের আহ্বায়ক বাকী বিল্লাহ।
