ঢাকাThursday , 8 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরনখোলায় নারিকেল গাছ থেকে পড়ে (১৪) বছরের শিশু শ্রমিক মাহিমের মৃত্যু

Mahamudul Hasan Babu
October 8, 2026 10:51 am
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামের এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে। বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর থেকে সে পরিবার নিয়ে খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া আবাসন পল্লীতে বসবাস করে আসছিল।

মাহিনের বড় ভাই রাজু হাওলাদার জানান, তাদের বাবা পরিবার থেকে আলাদা হয়ে খুলনায় বসবাস করেন। এর পর থেকে তারা আবাসন পল্লীতে উঠে আসেন। মাহিন আগে পড়াশোনা করলেও সংসারের টানে মাঝপথে তা ছেড়ে দেয়। সম্প্রতি গ্রামের মানুষের ডাকে নারিকেল ও সুপারি পাড়ার কাজ শুরু করে সে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় রহমান তালুকদারের বাড়িতে নারিকেল পাড়ার জন্য গাছে ওঠে মাহিন। গাছে ওঠার কিছুক্ষণ পর অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে খুলনা নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, গাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।