ঢাকাThursday , 8 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

Mahamudul Hasan Babu
October 8, 2026 2:39 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের মাদারগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৯) নামে এক যুবককে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। আটক সাইফুল ইসলাম উপজেলাটির তেঘরিয়া ফকিরপাড়া এলাকার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার পূর্ব তেঘরিয়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি বিশেষ টিম। অভিযান চলাকালে সন্দেহজনক মনে হলে সাইফুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ২৩ পিস ইয়াবা উদ্ধার করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৬)।

বৃহস্পতিবার (৮অক্টোবর) দুপুর ১২টার দিকে গ্রেফতারকৃত আসামিকে জামালপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও থানা সূত্রে জানানো হয়।