ঢাকাFriday , 9 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপে মাগুরা পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

Mahamudul Hasan Babu
October 9, 2026 4:51 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে মহম্মদপুর উপজেলা একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা পৌরসভা একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় রানার্সআপ হয়েছে মহম্মদপুর উপজেলা একাদশ।

৯ অক্টোবর শুক্রবার বিকেলে মাগুরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

ফাইনাল ম্যাচে মাগুরা পৌরসভা একাদশের পক্ষে সিফাত ও বাপ্পি একটি করে গোল করেন। অন্যদিকে মহম্মদপুর উপজেলা একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন তারিকুল ইসলাম । শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে মাগুরা পৌরসভা একাদশ।

চরম উত্তেজনাপূর্ণ এ ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা পৌর বি এন পি’র সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা চার উপজেলার নির্বাহী অফিসারগণ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রুবায়েত হোসেন খানসহ স্থানীয় সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন।

এ সময় বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন বলেন, বর্তমান সরকারের উদ্যোগের অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে জেলা স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।