মো. সাইফুল্লাহ, মাগুরা জেলা প্রতিনিধি:বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মাগুরায় আবেদনকারী ১৮ জন সাংবাদিকের মধ্যে ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম কিস্তির আর্থিক সহায়তা ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
১০ অক্টোবর বেলা ১১টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন, মাগুরার আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে চেক তুলে দেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আব্দুল কাদের, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার এস কে ইমাম মেহেদী শাহ আলম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. নাজমুল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আর্থিক ও সামাজিক সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
অনুষ্ঠানে মাগুরা জেলার আবেদনকারী ১৮ জন সাংবাদিকের মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির আর্থিক সহায়তা ও অনুদানের চেক বিতরণ করা হয়।
