ঢাকাSaturday , 10 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর তিলকপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুর উঠান বৈঠক অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 10, 2026 2:00 pm
Link Copied!

নওগাঁর তিলকপুর ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইয়াছিন আলী নান্নুর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১০ অক্টোবর বিকেলে উপজেলার তিলকপুর ইউনিয়নের ওলিপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এক হাজারেরও বেশি মানুষের সমাগম ঘটে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

মোঃ ইয়াছিন আলী নান্নু তিলকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি তিনবার নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করার অভিজ্ঞতাকে সামনে রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন তিনি।

উঠান বৈঠকে স্থানীয় মানুষের উপস্থিতিতে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।