ঢাকাSaturday , 10 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জামায়াতের নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

Mahamudul Hasan Babu
October 10, 2026 2:01 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল মুন্সিপাড়ায় ১০ অক্টোবর শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব্দালপুর ইউনিয়ন শাখার নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সব্দালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, কেন্দ্রীঢ মজলিসে শুরার অন্যতম সদস্য  এবং  গত জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর  সংসদ সদস্য পদপ্রার্থী ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের টীম সদস্য . আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা  সাইদ আহমদ বাচ্চু, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা  মশিউর রহমান, জেলা জামায়াতের অফিস সম্পাদক  মোঃ খায়রুল ইসলাম, শহর শাখার আমীর অধ্যাপক আশরাফুল আলম।

স্বাগত বক্তব্য রাখন অনুষ্ঠানের বিশেষ ব্যক্তিত্ব ও  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং সব্দালপুর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ (অবঃ) মুন্সী মোখলেছুর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেল অধ্যাপক ফখরুদ্দু মিজান, নায়েবে আমীর কাজী আবদুল আওয়াল সবুুর, সহ-সেক্রেটারি মাওলানা আবদুল গাফফারসহ অন্যরা। ্র

কর্মী সম্মেলন শেষে অধ্যক্ষ (অবঃ) মুন্সী মোখলেছুর রহমানকে ৭ নং সব্দালপুর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দেওয়া হয়।