ঢাকাSaturday , 10 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা নারী কাবাডি দল আন্ত কলেজ কাবাডি টুর্নামেন্টে খুলনা বিভাগে চ্যাম্পিয়ন

Mahamudul Hasan Babu
October 10, 2026 2:00 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ ,মাগুরা প্রতিনিধি: আন্ত কলেজ কাবাডি টুর্নামেন্ট প্রতিযোগিতা ২০২৬ খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর নারী কাবাডি দল। শুক্রবার ৯ অক্টোবর বিকালে খুলনা বিএল কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ নারী কাবাডি দল যশোর সরকারি কলেজ নারী দলের বিরুদ্ধে ২৪-২৩ পয়েন্ট এর ব্যবধানে চ্যাম্পিয়ন হয়। খেলায় সুচি নারী দলকে সর্বোচ্চ পেয়েন্ট এনে দেয়। অন্যদিকে পুরুষ কাবাডি দল মেহেরপুর সরকারি কলেজ কাবাডি দলের বিপক্ষে হেরে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এ সময় দলের সাথে ক্রীড়া শিক্ষক মো:ফরিদ এবং ইমরান নাজির উপস্থিত ছিলেন। মাগুরা নরী ও পুরুষ উভয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় কাবাডি দলের সাবেক কৃতি খেলোয়াড় সাজিদ হাসান।