ঢাকাSaturday , 10 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে অভিযানে হরিণের ফাঁদ ও খালপাটা জালসহ ৬ বন অপরাধী গ্রেফতার, ২টি নৌকা আটক

Mahamudul Hasan Babu
October 10, 2026 1:59 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ি এলাকার হলদী খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ এবং নিষিদ্ধ খালপাটা জালসহ ৬ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করেছে বনকর্মীরা। একই সাথে অপরাধে ব্যবহৃত ২টি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে।
আজ ১০ই অক্টোবর ২০২৬, শনিবার বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকায় চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান-এর নেতৃত্বে বনকর্মীদের একটি চৌকস দল হলদী খালে নিয়মিত টহল পরিচালনা করছিল। টহলকালে সুন্দরবনে প্রবেশের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বনে অনুপ্রবেশকারী এই অপরাধী চক্রটিকে দেখতে পান বনকর্মীরা।
অপরাধীরা নিষিদ্ধ খালপাটা জাল দিয়ে বনের খালে মাছ শিকারের পাশাপাশি সুন্দরবনের বন্যপ্রাণী ও হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতেছিল। বনকর্মীরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে হাতেনাতে ৬ আসামীকে গ্রেফতার করে এবং তাদের থেকে ২ টি ডিঙি নৌকা, নিষিদ্ধ খালপাটা জাল ও বিপুল পরিমাণ হরিণের ফাঁদ উদ্ধার করে। বন বিভাগের বার্তা:
সুন্দরবন পূর্ব বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বনের পরিবেশ নষ্টকারী ও কোনো প্রকার বন অপরাধীকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
আসামীদের নাম
১) হেজবুল্লাহ খন্দকার
২) সামছুল হক
৩) তমেজ শেখ
৪) সবুজ শেখ
৫) সউদ শেখ
৬) নাহিদ শেখ
সর্বসাং ছায়েরাবাদ, থানা মোংলা, জেলা বাগেরহাট।