ঢাকাSaturday , 10 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে পৈতৃক জমির বিরোধে সংঘর্ষ, মারা গেলেন আতাউর রহমান

Mahamudul Hasan Babu
October 10, 2026 2:15 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে পৈতৃক জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই হঠাৎ অসুস্থ হয়ে আতাউর রহমান (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
সংঘর্ষে নিহতের ছোট ভাই ফরহাদ হোসেন (৫০)গুরুতর আহত হয়েছেন।

​শনিবার(১০অক্টোবর)সকালে ইসলামপুর পৌরসভার দক্ষিণ ভেংগুড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান ওই গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে,পৈতৃক জমির মালিকানা নিয়ে আতাউর রহমানের সঙ্গে তাঁর চাচাতো ভাই সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জমি দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা তীব্র সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে আতাউর রহমান হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​ঘটনায় আহত ফরহাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মিজানুর রহমান জানান,সংবাদের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ বিষয়ে অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।