ঢাকাSaturday , 10 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

 গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে গাছের ডাল শরীরে পড়ে  এক বৃদ্ধের মৃত্যু

Mahamudul Hasan Babu
October 10, 2026 2:23 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে গাছের ডাল শরীরে পড়ে জিন্নাত আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃদ্ধ জিন্নাত হাড়াভাঙ্গা গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা। শনিবার দুপুরে হাড়াভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি বাগানে জিন্নাত আলীসহ আরাে একজন ব্যক্তি গাছ কাটতে যান। জিন্নাতের সাথে থাকা ব্যক্তি গাছের উপর বসে ডাল কাটছিলেন। এবং জিন্নাত গাছের নিচে দাঁড়িয়ে ওই ডাল গােছাচ্ছিলেন। অসাবধানবশত গাছের একটি ডাল জিন্নাতের শরীরে পড়লে,তিনি গুরুতর ভাবে আহত হন। এসময় স্থানীয় লােকজন তাকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে নিলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।