ঢাকাSunday , 11 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

Mahamudul Hasan Babu
October 11, 2026 3:00 pm
Link Copied!

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী।​গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতরাত ১টা ১২ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সমগ্র গোপালগঞ্জ জেলায় গভীর শোকের ছায়া নেমে আসে।

​গতকাল ১১ সেপ্টেম্বর রবিবার তাঁর জানাজার নামাজ জোহরের নামাজের পর পৌর ঈদগা ময়দানে সম্পন্ন হয়েছে। শেষবারের মতো এই জ্যেষ্ঠ নেতাকে শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে হাজার হাজার শোকাহত মানুষের ঢল নামে। রাজনৈতিক পরিচয় ভুলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ জানাজায় শরিক হন। জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগ নেতা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান, বিএনপি নেতা মাহবুব আলী সোহেল এবং গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি চৌধুরী মনজুরুল ইসলাম।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তন ও সাম্প্রতিক পরিস্থিতির কারণে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অধিকাংশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা থাকায় এবং গ্রেফতার আতঙ্কে অনেকেই সশরীরে জানাজায় শরিক হতে পারেননি। তবে তারা দূর থেকেই প্রবীণ এই নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

​মাহবুব আলী খানের প্রয়াণে শোক প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ পৌর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন। শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজার শেষে গোপালগঞ্জ গেটপাড়াস্থ পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।