ঢাকাSunday , 11 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় আম গাছ থেকে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Mahamudul Hasan Babu
October 11, 2026 2:57 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলায় একটি আমগাছ থেকে মিলন মোল্লা (৪৮) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১অক্টোবর) সকালে উপজেলার উত্তর সাউথখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধারের পর দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় গ্রাম পুলিশ সেলিম হাওলাদার জানিয়েছেন, নিহতের স্ত্রী জবেদা বগেম সকালে তার স্বামীকে বাড়ির পাশের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে খবর দেন। এসময় তিনি ঘটনাস্থলে যান এবং পুলিশকে জানান বিষয়টি। পরে পুলিশ গিয়ে গলায় রশি দেওয়া ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

গ্রাম পুলিশ সেলিম আরো জানান, মিলন মোল্লার বাড়ি বাগেরহাট সদরে। তার বাবার নাম মৃত রায়হান মোল্লা। ২০-২৫ বছর আগে শরণখোলার উত্তর সাউথখালী গ্রামের জব্বার কবিরাজের মেয়ে জবেদাকে বিয়ে করে শ^শুর বাড়িতেই বসবাস করতেন। অভাবের সংসারে মিলন নিজে দিনমজুরি আর স্ত্রী জবেদা ভিক্ষা করে জীবনযাপন করতেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা বলতে পারেননি ওই গ্রাম পুলিশ।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানিয়েছেন, দিনমজুর মিলন মোল্লার মরদেহ উদ্ধার করে দুপুর ২টার দিকে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা সম্ভব হবে।