ঢাকাSunday , 11 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের রংমহল সীমান্তে নারী পুরুষসহ ৬ জনকে পুশইন করার চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

Mahamudul Hasan Babu
October 11, 2026 3:11 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা রংমহল সীমান্তে নারী পুরুষসহ ৬জনকে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তবাহিনী বিএসএফ| আজ রবিবার ভোর ৫ টার সময় উপজেলার রংমহল সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করলে বিজিবির জোয়ানদের প্রতিরোধের মুখে তাদেও ফেরত নেয় বিএসএফ|
৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ হাসান রনি বলেন, আন্তর্জাতিক সীমান্ত ১২৭ নং পিলার এলাকা দিয়ে ৪ জন নারী ও ২ জন পুরুষকে পুশইনের চেষ্টা করে| দীঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিম্মত সিংহের নেতৃত্বে বিএসএফ সদস্যরা পুশইনের চেষ্টা চালায়| এসময় খবর পেয়ে রংমহল বিজিবি ক্যাম্পের টহলদল বিষয়টি বুঝতে পেরে প্রতিরোধ গড়ে তোলে| প্রতিরোধের মুখে তাদের ফেরত নেয় বিএসএফ| তিনি আরো বলেন, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে| কোন ভাবেই পুশইন গ্রহন যোগ্য হবে না| এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহবান জানান|