ঢাকাMonday , 12 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে ইউপি চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী রাসেলের গণসংযোগ

Mahamudul Hasan Babu
October 12, 2026 10:01 am
Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলার ৮নম্বর মিরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হাজী মো. রাসেল সরকার দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেছেন। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মিরাট ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।

বিকেলে কৌনজ বাজার থেকে গণসংযোগ শুরু করেন। এরপর হরিশপুর হয়ে আতাইকুলা ও পাগলির মোড়ে লিফলেট বিতরণের মধ্য দিয়ে তিনি গণসংযোগ করেন। এ সময় মনোনয়ন প্রত্যাশী হাজী মো. রাসেল সরকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন চান।

রাসেল সরকার রাণীনগর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক। তিনি মিরাট পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

গণসংযোগকালে মনোনয়ন প্রত্যাশী হাজী মো. রাসেল সরকার বলেন, মিরাট ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন। এই ইউনিয়নের গরীব অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থেকে তাদের সেবা করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা গড়াই আমার মূল লক্ষ্য। তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে মিরাট ইউপি চেয়ারম্যান পদে আমি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশা করছি আমি দলীয় মনোনয়ন পাবো।

তিনি আরও বলেন, বিগত সময়ে এই ইউনিয়নে তেমন কোন উন্নয়নমূলক কাজ হয়নি। এলাকার জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে এলাকার রাস্তা ঘাটসহ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো।

গণসংযোগে উপস্থিত ছিলেন, মিরাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মতিয়ার হোসেন, সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবু, সদস্য মাহফুজুল হক খোকন, ইউনিয়ন তাঁতীদের সভাপতি নুর ইসলাম টুকু, ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব হোসেন, ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আহাদ আলী গোল্লা, ৮নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, ৯নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক বেলাল হোসেন, ৮নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ৭নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সামছুর রহমান, ৬নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠন, সম্পাদক মানিউর, সাংগঠনিক সোহানুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।