ঢাকাMonday , 12 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

Mahamudul Hasan Babu
October 12, 2026 11:39 am
Link Copied!

আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি, ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী, উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার এবং সাংবাদিক জহিরুল ইসলাম, রানা আহমেদ ও মো. রেজাউল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকেরা।
সভায় জানানো হয়, দেশব্যাপী একযোগে খানা ও পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে কর্মীরা বিশেষায়িত ট্যাবলেট ডিভাইস ও মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য সরাসরি অনলাইনে ডেটাবেইসে সংরক্ষণ করা হবে।
তথ্য সংগ্রহ কার্যক্রম কার্যকরভাবে সম্পন্ন করতে মোবাইল সিম সংগ্রহ, নেটওয়ার্কভিত্তিক সাইবার নিরাপত্তা, কর্মী ব্যবস্থাপনা এবং নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও সভায় জানানো হয়।
সভায় আরও জানানো হয়, চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে পরবর্তী তিন অর্থবছরে যোগ্য সব নারী পরিবারপ্রধানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।