ঢাকাMonday , 12 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর তিলকপুরে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 12, 2026 11:46 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:“মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি” এই বার্তা ছড়িয়ে দিতে নওগাঁর তিলকপুর ইউনিয়নের চক-নদীকুল মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে আয়োজিত এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মো. ইয়াসিন আলী নান্নু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খালেদ হাসান লিপ্ত, বিলাশ বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বদলগাছি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, তিলকপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু জাকারিয়া তিতু এবং তিলকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদের কিবরিয়া (সুমন)।

এ সময় আয়োজক ও অতিথিরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ ও যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে যুবসমাজের মধ্যে মাদকবিরোধী সচেতনতা আরও ছড়িয়ে পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।