আমিরুল ইসলাম অল্ডাম aমেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে বাবা হাবেল আলীকে (৭০) কুপিয়ে হত্যা করেছে তারই ছেলে সাহাবুল ইসলাম (৪০)|
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে|
স্থানীয়রা জানান,বাবা হাবেলকে বাড়িতে একা পেয়ে ছেলে সাহাবুল মাংস কাটা ডাসা দিয়ে কুপিয়ে ও জবাই করে মৃত্যু নিশ্চিত করেন| পরে প্রতিবেশী টের পেয়ে হাবেল বেঁচে আছে ভেবে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| জমিজমা সংক্রান্ত বিরােধের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে| তবে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে|
এদিকে ঘটনার পরপরই মেহেরপুর সদর থানা পুলিশের একটিদল হত্যাকারি ছেলে সাহাবুল ইসলামকে আটক করে|
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘাতক ছেলে সাহাবুল ইসলামকে আটক করা হয়েছে| নিহতের লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে| তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|
