ঢাকাMonday , 12 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর গোল্ডেন পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে  প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু

Mahamudul Hasan Babu
October 12, 2026 11:44 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে গোল্ডেন পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ফাহিম নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম রাজনগর গ্রামের বেলে পাড়ার ইসহাক আলীর ছেলে। সে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে গোল্ডেন পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয় ফাহিম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ নভেম্বর মেহেরপুর সদর রাজনগর মুশুরিবাজার বিলে পদ্মফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে দুজন ছিল ফাহিমের বোন। দুই মেয়েকে হারানোর পর সেই শোক বুকে নিয়ে দিন কাটাচ্ছিলেন বাবা-মা। এবার সড়ক দুর্ঘটনায় ছেলেকেও হারিয়ে সন্তানহারা হলেন তাঁরা।

একই পরিবারের তিন সন্তানের এমন করুণ পরিণতি স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি করেছে। দুই মেয়ের মৃত্যুর ক্ষত কাটিয়ে ওঠার আগেই একমাত্র ছেলেকে হারানোর ঘটনায় পরিবারটির জীবনে নেমে এসেছে অপূরণীয় শূন্যতা।