ঢাকাMonday , 12 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
October 12, 2026 1:57 pm
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ এই লক্ষ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে আটোয়ারী উপজেলা পরিষদ হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, দেশব্যাপী তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা এবং এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে অবহিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। কার্যক্রমের আওতায় সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে পরিবারভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান রাসেল, উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল, সমাজসেবা অফিসার মোঃ তৌকির আহমেদ এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলালসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রেস কনফারেন্সে অংশ নেন।

ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে পরিবারকে উন্নয়নের মূল কেন্দ্র হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তথ্য সংগ্রহের নির্ভুলতা, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় এবং কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে জনসচেতনতা তৈরির বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, পরিবারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নির্ভরযোগ্য তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই এ ধরনের কার্যক্রমের সফল বাস্তবায়নে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
প্রেস কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়।