আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি,নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র প্রার্থী আব্বাস আলীর অসুস্থতার খবর পেয়ে তাঁর বাসভবনে গিয়ে শারীরিক খোঁজখবর নিয়েছেন নলডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. জিয়াউল হক জিয়া।
সোমবার রাতে তিনি আব্বাস আলীর বাসভবনে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় আব্বাস আলীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন জিয়াউল হক জিয়া ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি পল্লী চিকিৎসক ডা. মামুনুর রশিদ, নলডাঙ্গা পৌর জামায়াতের আমির হাফেজ আব্দুল বারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
