ঢাকাTuesday , 13 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় এনাবেল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 13, 2026 10:14 am
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় ইমপাওয়ারিং নেটওয়ার্ক ফর অ্যাডভোকেসি অ্যান্ড বেটার লোকাল এনাবেলিং এনভারনমেন্ট এনাবেল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে ও হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিএসও নেটওয়ার্কের সভাপতি সাবেরা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম ডি রেজোয়ান ইফতেখার। এছাড়াও সিএসও নেটওয়ার্কেরের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম টিটুর সঞ্চালনায়,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই,উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল,উপজেলা সমবায় অফিসার জামিল হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমডি সোহাগ,শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির,বিএনপি নেতা মহিউদ্দিন শাহজাহান,বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা,সাংবাদিক মাহফুজুর রহমান বাপ্পী,শাহীন হাওলাদার,স্থানীয় জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের প্রশাসক সহ অনেকে।সভায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রজেক্টর এর মাধ্যমে অবহিত করেন,এনাবেল প্রকল্পের সিনিয়র প্রজেক্ট অফিসার দেবাশীষ কুমার ঘোষ।