ঢাকাTuesday , 13 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Mahamudul Hasan Babu
October 13, 2026 10:25 am
Link Copied!

আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি,নাটোরের নলডাঙ্গায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে আত্মরক্ষার কৌশল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম নাহিদ, উপজেলা প্রকৌশলী মো. সমসের আলী, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন আহমেদ, পল্লী সঞ্চয় ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহাদাৎ হোসেন, নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মো. মোস্তফা আলী, পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিমুদ্দিন কলি এবং ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাজেদুল ইসলাম।
এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের স্টাফ জহিরুল ইসলাম ও হেলাল উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের কর্মী এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রস্তুত থাকতে হবে। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো সম্ভব। এ জন্য সবাইকে দুর্যোগকালীন আত্মরক্ষার কৌশল সম্পর্কে জানতে হবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।