ঢাকাTuesday , 13 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 13, 2026 1:01 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : ‘ঘরে থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় গাংনীতে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
আলোচনা সভার আয়োজন করে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ | দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সহযোগিতায় দিবসটি পালন করা হয় |অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আশরাফ হোসেন|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন , গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান|
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কামরুল হাসান, উপজেলা সমবায় অফিসার আনোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার তামান্না ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিফাত জাহান,উপজেলা জন¯^াস্থ্য দপ্তরের সহকারি প্রকৌশলী মাসুম বিল্লাহ, ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ|
প্রধান অতিথি সহ বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ কম হলেও মানবসৃষ্ট দুর্যোগ আমাদের ক্ষতি সাধন করে থাকে| অসচেতনতার কারনে আমাদের উপজেলায় অগ্নিকান্ড, ও অতিবর্ষনে জনদুর্ভোগ বেড়ে যায়| বিশেষ করে পানিতে ডুবে অনেক শিশু মারা যাওয়ার ঘটনা ঘটে| এছাড়াও বজ্রপাতে অনেক প্রাণহানি হয়ে থাকে|
বাংলাদেশের ভৌগলিক অবস্থার কারনে আমাদের অঞ্চল প্রাকুতিক দুর্যোগের ঝুঁকিমুক্ত এলাকা| দুর্যোগ প্রশমনে আমাদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করতে আহবান জানানো হয়|
অনুষ্ঠানের শুরুতেই দিবসের তাৎপর্য তুলে ধরে ¯^াগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফ হোসেন|
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
এর আগে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি র‌্যালি গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে র‌্যালি শেষ হয়|