এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভূক্ত ০৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। পাইকুরাটি ইউনিয়নের অন্তর্গত বমলহাটি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ রাশিদ মিয়া(৩৫), পিতা-আসন আলী, মোঃ জামাল মিয়া (৪২)পিতা-রুপ্তম মিয়া, রুপ্তম মিয়া (৬৮), পিতা-মৃত হোসেন আলী, সকলের গ্রাম বমল হাটি, জিয়াউর রহমান (৪৫), পিতা-শাহাব উদ্দিন, সাং-বড়ইহাটি। আজ বুধবার ভোর-০৪.৩০ ঘটিকায় গ্রেফতার করিয়া থানায় আনা হয়েছে ।
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিশেষ অভিযান চালিয়ে ০৪ জন ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি কে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
