আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।
বুধবার সকাল ১১ টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।তিনি মেহেরপুর পৌরসভার মন্ডল পাড়ার মৃত মো: আব্দুল জলিল বিশ্বাসের ছেলে।তিনি ৫০ বছর ধরে গাংনী উপজেলার দেবীপুর গ্রামে বসবাস করে আসছিলেন।
দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলেসহ অসংখ গুনাগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকেল ৫ টার সময় দেবীপুর বাজার ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে দেবীপুর ভিটা পাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে দেবীপুর বাজার ঈদগাহ প্রাঙ্গনে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাসুদুর রহমান বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলামের মরদেহকে জাতীয় পতাকা দ্বারা আচ্ছাদিত ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।এর পর বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় গাংনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা kvgmyj Avjg †mvbv সহ
বীর মুক্তিযোদ্ধা ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
