ঢাকাThursday , 15 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Mahamudul Hasan Babu
October 15, 2026 10:08 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন -২০২৬ উপলক্ষে র‌্যালি, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় গাংনী পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) এলজিইডি এর সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে|
উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাসুদুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
‘ আমাদের হাত , আমাদের ভবিষ্যৎ ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারের হাত ধোয়া দিবস পালিত হয়|
র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শন শেষে গাংনী পৌর সভার সচিব প্রকৌশলী শামীম রেজা এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন,গাংনী উপজেলা জন¯^াস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহ, পৌরসভার সহকারী প্রকৌশলী রাজু আহমেদ, পৌরসভার অফিস সহকারী আসলাম আলী প্রমুখ|
অনুষ্ঠানের শুরুতেই দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, গাংনী পৌর সভার সচিব প্রকৌশলী শামীম রেজা |
গাংনী পৌর সভার সচিব প্রকৌশলী শামীম রেজা সঞ্চালনায় সভায় বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ|
এসময় পৌরসভার কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন|
অংশগ্রহনকারী সকলকে নিয়ে র‌্যালি উত্তর হাতধোয়া (পরিস্কার)ু করার নিয়মাবলী প্রদর্শন ও আলোচনা শেষে নাস্তা দেয়া হয়|