ঢাকাThursday , 15 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গোৎসব উপলক্ষে রাণীনগরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন অসহায় দুঃস্থ ১৪০ জন নারী

Mahamudul Hasan Babu
October 15, 2026 4:54 pm
Link Copied!

মনোরঞ্জন চন্দ্র  রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সনাতন ধর্মাবলম্বী অসহায় দুঃস্থ ১৪০ জন নারীকে শাড়ী উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার এসব শাড়ী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র প্রামানিক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন সহ অনেকই।