ঢাকাSaturday , 17 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাইচ জিতল নৌকা, প্রাণ হারালেন মাঝি: উল্লাসের মাঝেই স্তব্ধ চার সন্তানের জনক!

Mahamudul Hasan Babu
October 17, 2026 4:59 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর হাসান আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার(১৭ অক্টোবর) উপজেলার সাপধরী ইউনিয়নের কটাপুর ঘাটে এ ঘটনা ঘটে। তাঁকে ইসলামপুর হাসপাতালে নেওয়ার পথে নৌকাতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কটাপুর ঘাটে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘আনন্দ তরী বনাম বিজয় এক্সপ্রেস নামে নৌকা দুটি অংশ নেয়। ওই নৌকার সঙ্গে নৌকারবাইচে হিসেবে নৌকাতে ওঠেন ডিগ্রীরচর আগ্রাখালী এলাকার বাসিন্দা নদর আলীর বড় ছেলে হাসান আলী। প্রতিযোগিতায় নৌকাটি বিজয়ী হলেও এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন হাসান। পরে তাঁকে ইসলামপুর হাসপাতালে নেওয়ার পথে নৌকাতেই তাঁর মৃত্যু হয়।

হাসান আলী চার সন্তানের জনক। তাঁর মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।