ঢাকাSaturday , 17 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে  পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার।

Mahamudul Hasan Babu
October 17, 2026 5:08 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মেহেরপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার।

শুক্রবার রাতে মহাষষ্ঠী উপলক্ষে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ উপলক্ষে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সঞ্জীত পাল বাপ্পি।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এহান উদ্দীন মনা এবং জেলা জাসাসের সদস্যসচিব বাকা বিল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য শওকত আরা আক্তার বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এ কারণে প্রত্যেকে যেন নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করতে পারেন, তা নিশ্চিত করতে চায় দলটি। তিনি আরও বলেন, এই প্রথম কোনো সরকার সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান দিয়েছে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকার আহ্বান জানান।

জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা যাতে কোনো ফায়দা লুটতে না পারে, সে জন্য উৎসবের শেষ দিন পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা পাশে থাকবেন। তিনি আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের চাহিদা পূরণে বর্তমান প্রধানমন্ত্রী চেষ্টা করছেন।

আলোচনা সভা শেষে সংসদ সদস্য শওকত আরা আক্তারসহ বিএনপি নেতাকর্মীরা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।