ঢাকাSunday , 18 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তিনটি ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমান

Mahamudul Hasan Babu
October 18, 2026 7:17 am
Link Copied!

স্টাফরিপোর্টার ( মাগুরা)।। ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা আদায় মাগুরার মহম্মদপুর উপজেলায় ইটভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে
মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ অক্টোবর) এ পরিচালিত অভিযানে প্রতিটি ইটভাটা প্রতিষ্ঠানে পৃথক ভাবে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জরিমানার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো-মেসার্স সীমান্ত ব্রিকস,মেসার্স নদী ব্রিকস ও মেসার্স নাবা ব্রিকস।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের পরিচালনায় এ অভিযান চালানো হয়।

এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মাগুরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী ২০১৯)-এর বিভিন্ন বিধান লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনের ১৪, ১৫ ও ১৬ ধারায় অর্থদণ্ড
দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,আনসার ব্যাটালিয়ন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।