ঢাকাSunday , 18 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজাকে কেন্দ্র করে সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা, ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন 

Mahamudul Hasan Babu
October 18, 2026 12:51 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এবং সীমান্তের দুর্গম যোগাযোগব্যবস্থার সুযোগ নিয়ে যাতে কোনো অপরাধী বা দুষ্কৃতকারী অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা ঘটাতে না পারে, সে জন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। আজ আজ রোববার (১৮ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তের কালীতলা এলাকায় দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে এক ব্রিফিং-এ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
একই সাথে সেক্টর কমান্ডার বলেন, সীমান্তের কোনো নির্দিষ্ট এলাকাকে নয়, পুরো সীমান্ত এলাকাকেই গুরুত্বপূর্ণ বিবেচনায় নেয়া হয়েছে। সীমান্তের দুই পাশেই অপরাধীদের যাতায়াতের সম্ভাবনা থাকায় পুরো সীমান্ত এলাকাকে গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তের কোনো নির্দিষ্ট এলাকাকে আলাদাভাবে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত না করলেও, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে বাহিনীটি।
এর আগে তিনি কালিতলা এলাকায় অবস্থিত তিনটি পৃথক মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মালম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন। একই সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ সহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।