ঢাকাSunday , 18 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানী তেলের সংকট ও গ্যাস খাতের সংকট থেকে উত্তরণের পথে সরকার সরকারের সাফল্য তুলে ধরে গাংনী উপজেলা যুবদলের উদ্যোগে লিফলেট হ্যান্ডনোট প্রচারণা

Mahamudul Hasan Babu
October 18, 2026 5:51 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জ্বালানী তেলের সংকট কাটাতে এবং গ্যাস খাতের সংকট উৎস থেকে উত্তরণের পথে বর্তমান সরকার নানামূখী উদ্যোগ গ্রহন করা হয়েছে| এই উদ্যোগ গ্রহনের ফলে জ্বালানী তেল ও গ্যাস সংকট মোকাবিলা করা অনেকটাই জনগণের উপর অর্থনৈতিক চাপ কমবে বলে ধারণা করা হচ্ছে| সেই উদ্যোগগুলোকে জনগনের মাঝে তুলে ধরে লিফলেট হ্যান্ড নোট আকারে প্রচার প্রচারণা চালানো হচ্ছে|
গাংনীতে উপজেলা ¯ে^চ্ছাসেবকদলের সভাপতি হারুর অর রশীদ বাচ্চু ও উপজেলা ¯ে^চ্ছাসেবকদলের সম্পাদক শরিফুল ইসলাম ও নেতৃত্বে আজ রবিবার দুপুরের গাংনী পৌর শহরের বিভিন্ন দোকান পাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং পথচারীদের মাঝে হ্যান্ডবিল লিফলেট প্রচারপত্র বিলি করা হয়েছে|
বিভিন্ন দেশে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে জ্বালানী তেলের মূল্য বেশী হওয়ায় সরকার ভর্তুকি দিয়ে জনগনের ওপর অর্থনৈতিক চাপ কমিয়েছে| বর্তমানে এই সংকট কাটাতে তেলের উৎস বাড়ানোর উদ্যোগ, বিকল্প কাঁচা তেল পরীক্ষা, দ্বিতীয় শোধনাগার এগিয়ে নেয়া হচ্ছে, মজুত বাড়ানো এবং স্টোরেজ ট্যাংক স্থাপন করা হচ্ছে এবং জনগনের ওপর আর্থিক চাপ না দেয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে|
বিগত আওয়ামীলীগ সরকার দর্নীতি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করায় জ্বালানী তেল ও গ্যাসের সংকট দেখা গেছে| বর্তমান সংকট মোকাবিলায় সরকার তাৎক্ষনিকভাবে এলএনজি সরবরাহ বাড়ানোর পাশাপাশি দেশীয় গ্যাস উৎপাদন ও আমদানি অবকাঠামো সম্প্রসারণে ¯^ল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উদ্যোগ নিয়েছে| ¯^ল্প সময়ের মধ্যে গ্যাস বাড়ানো, মাতারবাড়িতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ, নতুন ভাসমান এরএনজি টার্মিনাল স্থাপন, গ্যাস পরিবহনের পাইপলাইন সম্প্রসারণ, দেশীয় গ্যাস অনসন্ধান ও নতুন কুপ খনন, বাপেক্সেও খনন সক্ষমতা বাড়াতে নতুন রিগ এবং সম্পূর্ণ সক্ষমতা অর্জনের লক্ষ্যে পরিকল্পনা গ্রহন করা হয়েছে| এছাড়াও রেকর্ড পরিমাণ খাদ্য মজুতের কারনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রয়েছে|