মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ । এ সময় তাদের নিকট থেকে ৪ হাজার পিস ইয়াবা, নগদ ৬ লক্ষ ৪৮ হাজার টাকা,একটি প্রাইভেট কার ওএকটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন রবিবার দুপুরে জেলা পুলিশের হলরুমে সাংবাদিকদের জানান,রবিবার রাত আড়াইটায় মাগুরা সদরের কুকনা এলাকার এশিয়া মহিলা কলেজের পুরাতন হোস্টেলের পিছন থেকে একটি ভাড়া বাসা থেকে মাদক ব্যবসায়ী শম্পা দাস ও পূর্ণিমা রানী বিশ্বাস কে গ্রেফতার করা হয় । এ সময় তাদের নিকট থেকে ৪ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেট কার ও ও একটি মোটরসাইকেল ও নগদ ৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, মামলার আসামিদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। মাদকের সাথে জড়িত সকল সদস্যদেরকে আইনের আওতায় আনা হবে।
