মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ শাখা।
২০২৬ সালের ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক এ কর্মসূচির আয়োজন করেন কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব নিহাজ অভি ডাবলু।
বিকেল ৫টায় শরৎনগর মাছবাজার থেকে এ কার্যক্রম শুরু হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা শরৎনগর বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। কর্মসূচিটি সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ, ড্রেন ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার গুরুত্ব তুলে ধরাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বার্তা পৌঁছে দেওয়া হয়।
ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়
