ঢাকাMonday , 19 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিস্ট আমলে ক্রীড়া সামগ্রী বিতরণ না করায় খেলার ক্ষতি হয়েছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

Mahamudul Hasan Babu
October 19, 2026 10:54 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:বিগত ফ্যাসিস্ট আমলে খেলোয়াড়দের জন্য বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী সঠিক সময়ে বিতরণ না করে নিজেদের ¯^ার্থে ব্যবহার করার কারণে ক্রীড়া অঙ্গনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ|

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ ও বোদা পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন|

ফরহাদ হোসেন আজাদ বলেন, “আমরা চাই আমাদের তরুণ সমাজ ও ছেলেমেয়েরা খেলাধুলায় আরও বেশি আগ্রহী হয়ে উঠুক| মাদকের মতো ভয়ানক ব্যাধি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে যুবসমাজকে মাঠমুখী করার বিকল্প নেই| সে লক্ষ্যেই আমরা খেলোয়াড়দের মাঝে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করছি| আশা করি, এসব সামগ্রী পাওয়ার পর তরুণ-তরুণীরা মাঠে ফিরে আসবে এবং খেলায় ˆনপুণ্য দেখিয়ে দেশ ও জাতির জন্য সুনাম বয়ে আনবে|”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মারুফ অনু এবং সাবেক কাউন্সিলর শাহজাহান সিরাজ প্রমুখ|